আল্লাহর ৯৯ নাম ও অর্থ (আসমাউল হুসনা)
ভূমিকা
“আল্লাহ” — মহান সৃষ্টিকর্তা, আকাশ ও পৃথিবীর মালিক। আল্লাহর রয়েছে অসংখ্য গুণাবলি, যেগুলোর মাধ্যমে আমরা তাঁকে চিনি, ভালোবাসি ও তাঁর কাছে প্রার্থনা করি। কুরআনে আল্লাহ তাআলা বলেন —
“আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে, সেগুলোর মাধ্যমে তোমরা তাঁকে ডাকো।”
(সূরা আল-আ’রাফ ৭:১৮০)
এই সুন্দর নামগুলোকেই বলা হয় “আসমাউল হুসনা” (Asmaul Husna), অর্থাৎ আল্লাহর ৯৯টি সুন্দর নাম। প্রতিটি নাম আল্লাহর কোনো একটি গুণ, বৈশিষ্ট্য ও শক্তির প্রতিফলন।
আল্লাহর ৯৯ নাম ও বাংলা অর্থ
1 ا لله আল্লাহ- উপাস্য, একমাত্র স্রষ্টা
2 الرحمن আর-রাহমান– পরম দয়ালু
3 الرحيم আর-রাহিম -পরম করুণাময়
4 الملك আল-মালিক- সর্বশক্তিমান শাসক
5 القدوس আল-কুদ্দুস -পরম পবিত্র
6 السلام আস-সালাম -শান্তির উৎস
7 المؤمن আল-মু’মিন -নিরাপত্তাদাতা
8 المهيمن আল-মুহাইমিন -তত্ত্বাবধায়ক
9 العزيز আল-আজিজ -পরাক্রমশালী
10 الجبار আল-জাব্বার -বলপ্রয়োগকারী, শক্তিধর
11 المتكبر আল-মুতাকাব্বির -মহত্ত্বের অধিকারী
12 الخالق আল-খালিক -স্রষ্টা
13 البارئ আল-বারি’ -সৃষ্টির পরিকল্পনাকারী
14 المصور আল-মুসাওয়ার -আকৃতি দানকারী
15 الغفار আল-গাফফার -ক্ষমাশীল
16 القهار আল-কাহ্হার -সবকিছুকে বশকারী
17 الوهاب আল-ওয়াহ্হাব -দানশীল
18 الرزاق আর-রজ্জাক -রিজিকদাতা
19 الفتاح আল-ফাত্তাহ -উন্মুক্তকারি
20 العليم আল-আলীম -সর্বজ্ঞ
21 القابض আল-ক্বাবিদ -রিজিক সংকুচিতকারী
22 الباسط আল-বাসিত -রিজিক সম্প্রসারণকারী
23 الخافض আল-খাফিদ -অবনমনকারী
24 الرافع আর-রাফি’ -উন্নয়নকারী
25 المعز আল-মু’ইজ্জ -সম্মানদাতা
26 المذل আল-মুযিল -অপমানকারী
27 السميع আস-সামী’ -সর্বশ্রোতা
28 البصير আল-বাসির -সর্বদ্রষ্টা
29 الحكم আল-হাকাম -বিচারক
30 العدل আল-আদল -ন্যায়পরায়ণ
31 اللطيف আল-লতিফ -কোমল স্বভাবের
32 الخبير আল-খবির -সবজান্তা
33 الحليم আল-হালিম -সহনশীল
34 العظيم আল-আযিম -মহিমান্বিত
35 الغفور আল-গফুর -পরম ক্ষমাশীল
36 الشكور আশ-শাকুর -কৃতজ্ঞতার প্রশংসাকারী
37 العلي আল-আলী -সর্বোচ্চ
38 الكبير আল-কবীর -মহান
39 الحفيظ আল-হাফিজ -রক্ষাকারী
40 المقيت আল-মুকীত -জীবনদাতা
41 الحسيب আল-হাসিব -হিসাবগ্রহণকারী
42 الجليل আল-জালিল -মর্যাদাসম্পন্ন
43 الكريم আল-কারীম -মহান দাতা
44 الرقيب আর-রকীব -তত্ত্বাবধায়ক
45 المجيب আল-মুজিব -দোয়া গ্রহণকারী
46 الواسع আল-ওয়াসি’ -অসীম ক্ষমতাধর
47 الحكيم আল-হাকিম -প্রজ্ঞাময়
48 الودود আল-ওয়াদুদ -পরম প্রেমময়
49 المجيد আল-মাজিদ -মহিমাময়
50 الباعث আল-বা’ইথ-পুনরুত্থানকারী
51 الشهيد আশ-শাহিদ-সাক্ষী
52 الحق আল-হক্ক -চিরসত্য
53 الوكيل আল-ওয়াকিল -রক্ষাকারী অভিভাবক
54 القوي আল-ক্বাওয়ি -শক্তিশালী
55 المتين আল-মাতিন -দৃঢ়
56 الولي আল-ওয়ালি -অভিভাবক
57 الحميد আল-হামিদ -প্রশংসার যোগ্য
58 المحصي আল-মুহসি -গণনাকারী
59 المبدئ আল-মুবদি -সৃষ্টির সূচনাকারী
60 المعيد আল-মু’ইদ -পুনঃসৃষ্টিকারী
61 المحيي আল-মুহই -জীবনদাতা
62 المميت আল-মুমিত -মৃত্যুদাতা
63 الحي আল-হাইয়্য -চিরঞ্জীব
64 القيوم আল-ক্বাইয়্যুম -চিরস্থায়ী
65 الواجد আল-ওয়াজিদ -সর্বময়
66 الماجد আল-মাজিদ -সম্মানিত
67 الواحد আল-ওয়াহিদ -একক
68 الصمد আস-সামাদ -নির্ভরযোগ্য
69 القادر আল-ক্বাদির -সক্ষম
70 المقتدر আল-মুকতাদির -সর্বশক্তিমান
71 المقدم আল-মুকাদ্দিম -অগ্রসরকারী
72 المؤخر আল-মু’আখ্খির -পিছনে রাখা
73 الأول আল-আওয়াল -প্রথম
74 الآخر আল-আখির -শেষ
75 الظاهر আয-যাহির -প্রকাশিত
76 الباطن আল-বাতিন -গোপন
77 الوالي আল-ওয়ালী -শাসক
78 المتعالي আল-মুতাআলি -মহিমান্বিত
79 البر আল-বার -কল্যাণদাতা
80 التواب আত-তাওয়াব -তওবা গ্রহণকারী
81 المنتقم আল-মুনতাকিম -প্রতিশোধ গ্রহণকারী
82 العفو আল-আফুউ -মার্জনাকারী
83 الرؤوف আর-রউফ -পরম দয়ালু
84 مالك الملك মালিকুল মুলক -সার্বভৌম শাসক
85 ذو الجلال والإكرام যুল জালালি ওয়াল ইকরাম -মহিমা ও মর্যাদার অধিকারী
86 المقسط আল-মুকসিত -ন্যায়বিচারকারী
87 الجامع আল-জামি -একত্রকারী
88 الغني আল-গনী -অমুখাপেক্ষী
89 المغني আল-মুগনী -সম্পদদাতা
90 المانع আল-মানি -বাধাদানকারী
91 الضار আদ-দার -ক্ষতিকর
92 النافع আন-নাফি -উপকারদাতা
93 النور আন-নূর -আলো
94 الهادي আল-হাদি -পথপ্রদর্শক
95 البديع আল-বাদী -অভিনব স্রষ্টা
96 الباقي আল-বাকি -চিরস্থায়ী
97 الوارث আল-ওয়ারিস -উত্তরাধিকারী
98 الرشيد আর-রশিদ -সঠিক পথপ্রদর্শক
99 الصبور আস-সবুর -অত্যন্ত ধৈর্যশীল
আসমাউল হুসনা জানার উপকারিতা
আল্লাহর পরিচয় জানা যায় — প্রতিটি নাম আল্লাহর একটি গুণ প্রকাশ করে।
দোয়া কবুলে সহায়ক — নির্দিষ্ট প্রয়োজনে আল্লাহর নির্দিষ্ট নাম ধরে দোয়া করলে দোয়া কবুল হয়।
আত্মশুদ্ধি বৃদ্ধি পায় — আল্লাহর নাম চিনে মানুষ নিজের ভেতর সেই গুণ ধারণের চেষ্টা করে।
ভয় ও উদ্বেগ দূর হয় — আল্লাহর নাম স্মরণে মন শান্ত হয়।

