জান্নাতের সৌন্দর্য কেমন হবে?
কুরআনে জান্নাতের সৌন্দর্য বর্ণনা করা হয়েছে এমনভাবে, যা মানুষের কল্পনাকেও হার মানায়।
“তাদের জন্য আছে সেই জান্নাত, যার নিচে নদী প্রবাহিত; তারা তাতে চিরকাল থাকবে; তাদের জন্য থাকবে বিশুদ্ধ সঙ্গিনী এবং আল্লাহর সন্তুষ্টি।”
(সূরা আন-নিসা ৪:৫৭)
জান্নাতের বাগানে থাকবে ফলমূল, পানীয়, চিরতরুণ সাথী, শান্তির পরিবেশ এবং আল্লাহর রহমতের আলো।জান্নাতের গাছপালা ও ফল জান্নাতের ফল হবে এমন, যা পৃথিবীতে কেউ কখনও দেখেনি, স্বাদ নেয়নি, চিন্তাও করতে পারে না।প্রত্যেক ফল তারা চাইলে তাদেরকে দেওয়া হবে, এবং সেখানে তারা চিরকাল থাকবে।”
(সূরা আল-বাকারা ২:২৫)
জান্নাতের গাছের ছায়া এত বিশাল হবে যে, এক অশ্বারোহী শত বছর চললেও শেষ করতে পারবে না।