সদকায়ে জারিয়ার অশেষ পুরস্কার
রাসূল ﷺ বলেছেন—“মানুষ মারা গেলে তিন জিনিস ছাড়া তার সব আমল বন্ধ হয়ে যায়—
১. সদকায়ে জারিয়া ২. উপকারী জ্ঞান ৩. নেক সন্তান যে তার জন্য দোয়া করে।”(মুসলিম)
অর্থাৎ গাছ লাগানো, মসজিদ নির্মাণ, এতিমের পড়াশোনায় খরচ—এসবের সওয়াব কখনো শেষ হয় না।
দান শুরু করার সবচেয়ে ভালো জায়গা—নিজের পরিবার
অনেক মানুষ বাইরে দান করে কিন্তু নিজের ঘরকে ভুলে যায়।কিন্তু ইসলামে পরিবারকে দান করাও সর্বোত্তম।কুরআনে আছে—“অতএব আত্মীয়দের তাদের অধিকার দাও।”(সূরা ইসরা ২৬)
কাকে দান করা উত্তম?
ইসলামে দানের অগ্রাধিকার—গরিব আত্মীয়,এতিম,বিধবা,পথিক,দায় অবস্থায় থাকা মানুষ শিক্ষার্থী,রোগী গরিব আত্মীয়কে দান করলে— দান + আত্মীয়তার বন্ধন বজায় রাখার দ্বিগুণ সওয়াব।
দান করার আদব
দান করার সময় কিছু নিয়ম মেনে চললে দান আরো মূল্যবান হয়—
বিনয়ের সাথে দিতে হবে
উপহাস করা যাবে না
কষ্ট দেওয়া যাবে না
লোক দেখানো যাবে না
খারাপ বা নিকৃষ্ট জিনিস দান করা যাবে না
সবার আগে নিজের পরিবার
অল্প দানও মূল্যবান
ইসলামে দান অল্প হলেও গ্রহণযোগ্য। রাসূল ﷺ বলেন—“অর্ধ খেজুর দান করে হলেও নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও।”(বুখারি)এক টাকা, দুই টাকা—সত্যিকারের নেক নিয়তে দিলে বিশাল পুরস্কার।
যে দান গোপনে করা সবচেয়ে বেশি পছন্দনীয়
নাম পরিচয় গোপন রেখে—মসজিদে,এতিমখানায়,অসহায়দের হাতে,দান করা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়।