ইসলাম গ্রহণ
নবী মুহাম্মদ (সা.) যখন প্রথম ইসলামের দাওয়াত শুরু করেন, তখনই আবু বকর (রা.) তা আন্তরিকভাবে গ্রহণ করেন। তিনি ছিলেন প্রথম প্রাপ্তবয়স্ক পুরুষ মুসলিম।
তিনি নবীজির ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, তাই নবীজির দাওয়াতের সত্যতা বুঝতে তাঁর বেশি সময় লাগেনি। ইসলাম গ্রহণের পর তিনি তাঁর বন্ধু-পরিজনদেরও ইসলাম গ্রহণে আহ্বান জানান। তাঁর দাওয়াতে বহু মহান সাহাবি ইসলাম গ্রহণ করেন—যেমন: হযরত উসমান (রা.),হযরত জুবায়ের ইবনে আওয়াম (রা.),হযরত তলহা (রা.),হযরত আবদুর রহমান ইবনে আওফ (রা.)
এই কারণে নবী (সা.) তাঁকে উপাধি দেন “আস-সিদ্দীক” (সত্যনিষ্ঠ, বিশ্বাসযোগ্য)।